একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালীতে অভিনব কায়দায় দোকানে চুরি,দেড় লক্ষ টাকা লুট

মঈন উদ্দিন মাহমুদঃ
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় ব্যবসায়ীকে ফোনে ডেকে নিয়ে অভিনব কায়দায় ২ মিনিটে ক্যাশ ভেঙে নিয়ে দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর।

রবিবার ৪ জানুয়ারি ২৬ ইং বিকাল আনুমানিক ৪:৩০ মিনিটে পৌরসভা সদরের স্কুল মার্কেটের নিচতলায় সৈয়দ মেটাল নামক দোকানে এ ঘটনা ঘটে।
চুরির বিষয়ে দোকানের মালিক মো.মফজল বলেন, একটি নাম্বার থেকে বিকেলে সাড়ে ৩:৩০ মিনিটের দিকে এক ব্যক্তি আইসক্রিম কোম্পানির পরিচয় দিয়ে কল দেন।এরপর তিনি পৌর সদরে যেতে বলেন। এরপর ৪ টা ২২ মিনিটের সময় সে আবারো কল দিলে ক্যাশবাক্স তালাবদ্ধ করে দোকান থেকে ১০০ গজ দূরত্বের নির্দিষ্ট স্থানে যাই। এরপর কাউকে না পেয়ে ৫ মিনিটের মধ্যে ফিরে এসে দোকানের ক্যাশবাক্স ভাঙা দেখতে পাই।পরে চেক করে ক্যাশে রাখা ১ লাখ ৫০ হাজার টাকার বাণ্ডিল না থাকার বিষয়টি নজরে আসে।

সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে কালো মাস্ক গায়ে ফুল হাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তিকে ৪টা ২৭ মিনিটে দোকানে প্রবেশ করতে দেখা যায়।৪টা ২৯ মিনিটের সময় বেরিয়ে যায় সে।এব্যাপারে থানা লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মফজল।

এ ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত প্রতারক চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ।