রাজধানীতে সঙ্গীত শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি : ঢাকা সাংস্কৃতিক সংগঠনের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সঙ্গীত শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি।
অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক বাবু অশোক ধর।
বিশেষ অতিথি ছিলেন মরহুম মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের ভাসানী, মানবাধিকার কর্মী ও মিকাইল কর্নধার মনিরুল ইসলাম মনির, ঢাকা ক্যাপিটাল গার্ডেন চেয়ারম্যান লায়ন খান আক্তার উজ্জামান (এমজেএফ),বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, স্বপ্নীল চেয়ারম্যান মন্জুরুল আলম টিপু, লায়ন খান আক্তার উজ্জামান (এমজেএফ) সহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা সাংস্কৃতিক সংগঠনে সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন।
উল্লেখ্য ঢাকা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা মনিরুল ইসলাম মনির ঢাকা সাংস্কৃতিক সংগঠনে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনিকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়।