লিফলেট ও চিঠির মাধ্যমে চাঁদাবাজির মূলহোতা টিটু আটক
মঈন উদ্দিন মাহমুদ:
লিফলেট, চিঠি এবং কল, ম্যাসেজের মাধ্যমের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে চাঁদবাজির অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতে মোঃ আমজাদ হোসেন টিটু চৌধুরী নামে চাঁদাবাজির মূলহোতাকে চান্দগাঁও এলাকা হতে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ২০ এপ্রিল রাতে চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন জানান, লিফলেট, চিঠি এবং কল, ম্যাসেজের মাধ্যমের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে চাঁদবাজির অভিযোগে দায়ের হওয়া চান্দগাঁও থানার মামলা নং-২৩ এর এজাহারের ভিত্তিতে চাঁদাবাজির মূলহোতা টিটু চৌধুরীকে সানোয়ারা আবাসিক এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার টিটু চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া চৌধুরী পাড়া এলাকার জসিম উদ্দিন চৌধুরীর ছেলে। বর্তমানে সে চান্দগাঁও থানাধীন হামিদচর বড় বাড়ি এলাকায় বসবাস করে আসছিলো।