চট্টগ্রামে র্যাবের অভিযানে ১ সাজাপ্রাপ্ত ও ২ ওয়ারেন্ট আসামি গ্রেপ্তার
মেনন দাশ:
চট্টগ্রামের নগরীর চান্দগাঁও,রাউজান ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে ১ সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার ২১ এপ্রিল র্যাব -০৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রবিবার ২০ এপ্রিল ২৫ ইং চান্দগাঁও,রাউজান ও হাটহাজারী থানা এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফোরকান কোম্পানিকে, চান্দগাঁও থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মহিন, হাটহাজারী থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবুল মজিদকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ মহিন (২২) চান্দগাঁও ইস্পাহানী শ্রমিক কলোনীর নূর মোহাম্মদের ছেলে, আবুল মজিদ (৩৩) হাটহাজারী উত্তর মেখল এলাকার মৃত আবুল ওহাবের ছেলে এবং মোঃ ফোরকান কোম্পানী (৫৫) রাউজান হলদিয়া এলাকার মৃত নোয়া মিয়ার ছেলে ।