২৪ ঘণ্টার মধ্যে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিলেন স্বরাস্ট্র উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট:
স্থানীয় এক সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শনিবার ১ মার্চ ২৫ ইং কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশনা দেন।
জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওসির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন স্থানীয় সংবাদকর্মী আলম। অভিযোগে তাকে থানায় আটক করে নির্যাতনের অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশ প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
থানায় আটক করে সাংবাদিক আলমকে নির্যাতনের কথা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরার পর তার অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন।