চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম এর যাত্রা শুরু
ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং তৎসংশ্লিষ্ট বিভিন্ন উপজেলায় কর্মরত টিভি সাংবাদিকদের জীবন মানোন্নয়ন ও পেশাগত অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে “চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম”
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২৫ ইং বিকালে বান্দরবান সদরের মিলনছড়ি হিলসাইড রিসোর্টের হল রুমে এক আলোচনা সভা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভি চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার ও পটিয়ার কৃতিসন্তান তাপস দে আকাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন গ্লোবাল টিভির লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে চ্যানেল এস চন্দনাইশ প্রতিনিধি তৌরাফ আলী, সাংগঠনিক সম্পাদক বিজয় টিভি লোহাগাড়া প্রতিনিধি মুক্তার হোসেন, অর্থ সম্পাদক এশিয়ান টিভি দক্ষিণ জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক বিজয় টিভি চন্দনাইশ প্রতিনিধি জাবের বিন রহমান আরজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনি কান্তি দেব পটিয়া, সদস্য দিদারুল ইসলাম বাঁশখালী, সুজন কর্ণফুলী, জুয়েল বোয়ালখালী নির্বাচিত হয়েছেন।
এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকাসহ সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি দেশ ও জণগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
নির্বাচন পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ আফ্রিকা প্রবাসী মুহাম্মদ সেলিম উদ্দিন, জসিম উদ্দিন ও আবুল কালাম।
উল্লেখ্য, শুক্রবার ৩ জানুয়ারী ২৫ ইং চট্টগ্রাম
দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম’ গঠনের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। তারই ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।