একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চট্টগ্রামের কর্ণফুলীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

 

লিটন দাশ শিবু:
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় ৪০০ পিস ইয়াবাসহ আব্দুল মালেক (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ১৬ মে রাত ১২:৪৫ মিনিটে উপজেলার মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

পুলিশ সুত্রে জানা যায়, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকায়
অভিযান চালিয়ে আব্দুল মালেক নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা আটকের ঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুল মালেককে মাদক আইনে মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
গ্রেপ্তারকৃত আব্দুল মালেক (৪৮) কক্সবাজার সদর এলাকার মোক্তার আহমদের ছেলে।