একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বান্দরবানে ৫ টি দলের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আব্দুল কাদের রুবেল:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বান্দরবান ৩০০ নং আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ টি দলের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বান্দরবান জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।

বৃহস্পতিবার ১ জানুয়ারি ২৬ ইং সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আরা রিনি মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন।এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাচিং প্রু, জাতীয় পার্টি থেকে আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আবু সাঈদ শাহা সুজাউদ্দিন, বাংলাদেশ জামায়েত ইসলামী থেকে মুহাম্মদ আবুল কালাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো.আবুল কালাম আজাদ এর মনোনয়ন বৈধ ঘোষিত হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরপর রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের মাঝে উৎসবের আমেজের সৃষ্টি হয়।এবার নির্বাচন কমিশনের হালনাগাদকৃত ভোটার তথ্যানুযায়ী বান্দরবান জেলার ৭ টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি।জেলায় মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭জন।জেলায় এবার নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন।