বোয়ালখালীতে বিষপানে তরুণীর আত্মহত্যা
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপান করার পর সুবাইতা নাহিন (১৮) নামে এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
নাহিন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের খিতাপচর গ্রামের আদু খাঁ বাড়ির মো.মনিরুল ইসলামের মেয়ে।
সোমবার ২৪ ফেব্রুয়ারি ২৫ ইং বিষপান করার পর সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক নাহিনকে মৃত ঘোষণা করেছেন বলে জানান নাহিনের মা হাসিনা বেগম।
এ প্রসঙ্গে নাহিনের মা হাসিনা বেগম জানান, উপজেলার পশ্চিম শাকপুরা ৪ নাম্বার ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন তারা।সোমবার বিকাল ৪:৩০ মিনিটে নিজের শয়ন কক্ষে সকলের অগোচরে বিষ পান করে অজ্ঞান হয়ে যায় নাহিন।পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।এরপর চিকিৎসা চলাকালীন সে মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপপরিদর্শক মো. শাহজাহান বলেন, বিষপানে নাহিন নামে তরুণীর মৃত্যুর বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।