অবশেষে চকরিয়া থানার ওসি প্রত্যাহার; নতুন ওসি আরিফ হোছাইন
অনিন্দ্য নয়ন:
স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে ওসির বিরুদ্ধে স্থানীয় সংবাদকর্মী আলম এর অভিযোগের প্রেক্ষিতে অবশেষে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সাথে চকরিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইনকে।
শনিবার ১ মার্চ ২৫ ইং রাতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে উপরোক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
উল্লেখ্য, শনিবার ১ মার্চ সকাল ১১ টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে মামলা, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্রগ্রাম রেঞ্জের ডিআইজিকে চকরিয়া থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন।