একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চন্দনাইশে ৩ অবৈধ ইটভাটা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর

লিটন দাশ শিবু:

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ৩ টি অবৈধ ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ২৫ মার্চ ২৫ ইং তারিখে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার কাঞ্চননগরে এ অভিযান চালিয়ে এ অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেন।অভিযানকালে ইটভাটার চিমনিগুলো স্কেভেটর দ্বারা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.রেজওয়ান-উল-ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় নুরুল কাদের নামক ব্যক্তির মালিকানাধীন জেএমসি ব্রিকস (মার্কা-J.M.C), মোহাম্মদ আলীর মেসার্স রহমানিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারার্স (মার্কা-R.B.M) এবং মেসার্স কাশেম ব্রিকস ম্যানুফ্যাকচারার্স (মার্কা-K.B.C) নামের তিনটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দীন ও পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সলসহ র‍্যাব-৭, চন্দনাইশ থানা পুলিশের টিম ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।