একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

আলোচিত সাজ্জাদ হোসেন রনি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মেনন দাশ(রিপোর্টার):

চট্টগ্রামের আলোচিত সাজ্জাদ হোসেন রনি হত্যা মামলার প্রধান আসামী মো: বোরহান উদ্দিন (১৯)কে খাজা রোড এলাকা হতে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশের টিম।

মঙ্গলবার ২৫ মার্চ ২৫ ইং ভোর ৫:২০ মিনিটে চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোহাম্মদ নূরুল আমিন, এএসআই বিপ্লব শামীম রেজা সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় চান্দগাঁও থানার সাজ্জাদ হোসেন রনি হত্যা মামলার প্রধান আসামী মো: বোরহান উদ্দিন (১৯) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: বোরহান উদ্দিন (১৯) বোয়ালখালী থানার জমাদর হাট
চান্দারপাড়া আজগর আলী মেম্বার বাড়ির মো: আবুল বশর এর পুত্র।