মিয়ানমারের আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন নারায়নগঞ্জে গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর প্রধান আতাউল্লাহ আবু জুনুনী এবং তার ৫ জন সহযোগীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার ১৭ মার্চ ২৫ ইং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
মঙ্গলবার ১৮ মার্চ তাদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক দুই মামলায় তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করেন।
পুলিশ সুত্রে জানা যায়, বিগত ১৭ মার্চ গোপন বৈঠকে দেশের বিভিন্ন এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপরাধের পরিকল্পনা করার গোপন সংবাদের ভিত্তিতে রায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।পরবর্তীতে তল্লাশী চালিয়ে উক্ত স্থান হতে নগদ ২১ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় পুলিশের পক্ষ হতে বাদী হয়ে নাশকতার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের ছিল বলেও জানায় পুলিশ।