চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্যাংয়ের ৪ সদস্য আটক
দোলন কান্তি দে(রিপোর্টার):
চট্টগ্রামের সিএন্ডবি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশের টিম।
মঙ্গলবার ২৫ মার্চ ২৫ ইং সকাল ০৭:৫০ মিনিটে বিশেষ এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ মনির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় চান্দগাঁও থানার দায়েরকৃত মামলার আসামী মোঃ মনি ইসলাম প্রকাশ পিকু (২৯),মোঃ মকসুদ (২২),মোঃ তোহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ও মোঃ ইসমাইল হোসেন প্রকাশ রনি প্রকাশ বোতল রনি (২৩) কে গ্রেফতার করা হয়।
আটককৃত মোঃ মনি ইসলাম(২৯) চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড়ের চাঁন মিয়া ডাক্তারের বাড়ীর মোঃ ফরিদুল ইসলামের পুত্র, মোঃ মকসুদ (২২) নোয়াখালী জেলার হাতিয়া থানার ০৬নং ওয়ার্ড, চানন্দী ইউপির নঙ্গলিয়ার চর এর মৃত সিরাজ উদ্দিন এর পুত্র, মোঃ তোহিদুল ইসলাম তৌহিদ (১৯) বান্দরবান জেলার লামা থানার উত্তর মালুমমা, পাসিয়া খালির জসিম উদ্দিন এর বাড়ীর মোঃ জসিম উদ্দিন এর পুত্র এবং মোঃ ইসমাইল হোসেন প্রকাশ বোতল রনি (২৩) হাটহাজারী থানার মধ্যম বুড়িশ্চর রজমান আলী মেস্ত্রির বাড়ীর প্রকাশ বাদশার বাড়ীর মোঃ মাসুদুর রহমান এর পুত্র।