এবার ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা মুশফিকের
স্পোর্টস ডেস্ক:
এবার ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বুধবার ৫ মার্চ ২৫ ইং রাত ১১টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। তবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে যাবেন তিনি।
ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মুশফিকুর রহিম লিখেছেন, আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি।বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।
বিগত ৪ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে টি-২০ থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। এশিয়া কাপ খেলে দেশে ফিরে একদিন পরই এমন সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম।