চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ বসতবাড়ি পুড়ে ছাই
মঈন উদ্দিন মাহমুদ:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭ টি বসতবাড়ি।
বুধবার ২ জুলাই ২৫ ইং রাত ১১:৩০ মিনিটে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ মানিকপুর ৫ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে পুড়ে ছাই হয়ে যায় ৭ টি বাড়ি।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যায় চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) দিলীপ দে সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে কম্বল, চাউল ও নগদ ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।