একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চকরিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

 

মো: শামিল চৌধুরী:
চকরিয়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার ৩ জুলাই ২৫ ইং ভোর হতে সকাল ১০টা পর্যন্ত থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।অভিযানে আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম।

জানা যায়, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সুজন বড়ুয়া, এসআই জাকির হোসেন, এসআই নাছির আহম্মদ, এসআই রাজীব কুমার সাহা, এএসআই আনোয়ার হোসেন, এএসআই পারভেজ মাহামুদ সঙ্গীয় ফোর্স সহ কয়েকটি টিমে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ভাবে অভিযান চালায়।অভিযানকালে পরোয়ায়ানাভুক্ত আসামী আবদুল আলীম (৪০),ইকবাল কবির (৩৮), মো: তারেক (২২), রুহুল কাদের (২৭),আনসারুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বলেন, থানা পুলিশের কয়েকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল আলীম (৪০) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মৌলভী আবুল হোসাইন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ইকবাল কবির (৩৮) বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে , মো: তারেক (২২) চকরিয়া পৌরসভা ২নম্বর ওয়ার্ডের জালিয়া পাড়াস্থ হালকাকারা এলাকার মোহাম্মদ হাসেমের ছেলে, রুহুল কাদের (২৭) চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার ছৈয়দ আলমের ছেলে ও আনসারুল ইসলাম খোকন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ার মৃত ইউসুফ নবীর ছেলে ।