একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত

নয়ন শীল:
চট্টগ্রামে বিগত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।একইদিনে চট্টগ্রামের ১০টি হাসপাতাল ও ল্যাবে ১১৮ জনের করোনা পরীক্ষা করে ৬ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া যায়।

বৃহস্পতিবার ৩ জুলাই ২৫ ইং তারিখে এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় ।

এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রামে বিগত ২৪ ঘণ্টায় ১০টি হাসপাতালে ১১৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।

জানা যায়, ১১৮ জনের স্যাম্পলের মধ্যে নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো ১৬ জনের নমুনার মধ্যে ৬ জনের নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়। চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৬ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৮৫ ও পুরুষ ৮৫ জন রয়েছেন।
এবারের আক্রান্ত ৬ জনের সকলেই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে বিগত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জন মৃত্যুবরণ করেন।এর মধ্যে ৪ জন নারীও রয়েছেন।