চট্টগ্রামের চান্দগাঁও থানার অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৩
বশিরুল ইসলাম(রিপোর্টার):
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশের টিম।
বুধবার ০৫ মার্চ ২৫ ইং সকাল ৮:২০ মিনিটে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী মনিরুল করিম, এসআই (নিঃ) মোঃ ফয়সাল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় চান্দগাঁও থানার বিস্ফোরক আইনের মামলার আসামী মোঃ সুমন (৩২), সালমান হাসান শাওন (৩০) ও মাহমুদুল ইসলাম প্রকাশ মুন্না (৩৫) নামের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ সুমন (৩২)চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার জলদা ০৯ নং ওয়ার্ডের শফি মাঝির বাড়ীর মোঃ নাজেম এর পুত্র, সালমান হাসান শাওন (৩০) চান্দগাঁও থানার পশ্চিম ফরিদার পাড়ার আবুল কমিশনারের বাড়ীর মনছুর আলম এর পুত্র এবং মাহমুদুল ইসলাম প্রকাশ মুন্না (৩৫) কোতোয়ালী থানার জামালখান ওয়ার্ডের লেচু বাগান লেইনের মৃত নজরুল ইসলাম এর পুত্র।