সীতাকুন্ডে মালবাহী ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, ট্রাক চালক নিহত
সুমন বড়ুয়া(রিপোর্টার):
চট্টগ্রামের সীতাকুন্ড থানার বাড়বকুন্ড এলাকায় মালবাহী ট্রাকের সাথে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছে।
বুধবার ৫ মার্চ ২৫ ইসন্ধ্যা ৭:৩০ মিনিটে সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার বিষয়ে নিহত মো. শফিকের ভাগিনা মো. মনিরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড থানার বারবকুণ্ড এলাকায় মালবাহী ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মামা গুরুতর আহত হলে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।পরবর্তীতে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২ ঘণ্টা পর মারা যান তিনি।
নিহত মো. শফিক (৬৬) রাঙ্গামাটির কোতোয়ালি থানার ৭ নং ওয়ার্ডের মৃত বাদশাহ মিয়ার ছেলে।