বোয়ালখালীতে জেলেদের মাঝে ইউএনও এর শীতবস্ত্র বিতরণ
দোলন কান্তি দে:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মৎস্য অফিসে প্রশিক্ষণ নিতে আসা জেলেদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুক।
সোমবার ৫ জানুয়ারি দুপুরে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ চত্বরে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, হাড় কাঁপানো শীতে ভাসমান ও নিম্ন আয়ের মানুষজন খুব কষ্টে আছেন। শীত নিবারণে উপজেলার বিভিন্ন এলাকার এসব অসহায় শীতার্ত মানুষের জন্য শীত নিবারণে কম্বল বিতরণ হচ্ছে।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো মুজাহিদুল ইসলাম, মৎস্য অধিদপ্তর অফিস সহকারী আবু মোহাম্মদ নোমান, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী সবুজ চন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।