বোয়ালখালীতে ৫ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মেনন দাশ:
চট্টগ্রামের বোয়ালখালীতে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কম দেওয়ায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১৮ মার্চ ২৫ ইং তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত
উপজেলার কালাইয়ার হাট ও দাশের দীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও পরিমাণের চেয়ে ওজনে কম প্রদান করায়
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় আল মদিনা স্টোরের মোঃ সুমনকে ২,০০০ টাকা,গাউছিয়া স্টোরের মোঃ ইব্রাহিমকে ৫০০ টাকা, জোবায়ের স্টোরের জোবায়েরকে ২,০০০ টাকা,আবদুল আলিম স্টোরের আবদুল আলিমকে ২,০০০ টাকা ও রফিক স্টোরের জামাল হোসেনকে ১,০০০ টাকাসহ মোট ৭ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।