শপথ গ্রহণ করলেন নতুন উপদেষ্টা অধ্যাপক রফিকুল আবরার
ডেস্ক রিপোর্ট:
শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন মানবাধিকারকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপক রফিকুল আবরার (সি আর আবরার)।
বুধবার ৫ মার্চ ২৫ ইং সকাল ১১:০৫ মিনিটে বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন তিনি। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসময় নতুন এ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। এসময় শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ।
বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দায়িত্ব পালন করলেও শপথ গ্রহণ পরবর্তীতে সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বে পালন করবেন।এসময় ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বিগত মঙ্গলবার ৪ মার্চ ২৫ ইং দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রতিথযশা শিক্ষক। বুধবার উনি শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয়ে কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে। তিনি সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।