শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ তিন ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার
লিটন দাশ শিবু:
চট্টগ্রামে বায়েজিদে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০) এবং মো. রুবেল (২৬) নামের ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় তৈরি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা আরেক সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের প্রতিদ্বন্দ্বী বলে জানিয়েছে পুলিশ।
রবিবার ২রা মার্চ ২৫ ইং বিকাল ৪:৩০ মিনিটে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার ৩ মার্চ দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার আমিনুল ইসলাম।
গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র ও মাদক আইনসহ পৃথক তিনটি মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।