বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ
বোয়ালখালী প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে বোয়ালখালী প্রেস ক্লাব।
রবিবার ২ মার্চ ২৫ ইং দুপুরে পৌর সদরের অস্থায়ী কার্যালয়ে মো. আলম দিদার সিআইপি’র সৌজন্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, আবুল ফজল বাবুল, এম এ মন্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, রাজু দে, পূজন সেন, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, আল সিরাজ ভাণ্ডারী, রবিউল হোসাইন, কাজী এমরান কাদেরী, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহাদাত হোসেন জুনায়েদী।