একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চট্টগ্রামের ফিশারিঘাটে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

নয়ন শীল:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার ১৩ মার্চ ২৫ ইং রাত ৩ টায় ফিশারি ঘাটের চাকতাই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই ডিজেলের চালান জব্দ করে কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি বেইস চট্টগ্রাম।

কোস্টগার্ড সুত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে কয়েকজন পাচারকারী অবৈধভাবে তেল স্থানান্তর করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফিশারি ঘাটের চাকতাই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি বেইস চট্টগ্রাম এ অভিযান চালায়।এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় পাচারকারীরা। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ হতে জানানো হয়।